নিজস্ব প্রতিনিধি, ইয়েমেন – ফের ইয়েমেনে হামলা চালাল ইজরায়েলি সেনা। এই হামলার জেরে মৃত্যু হয়েছে হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকার প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও তাঁর একাধিক মন্ত্রীর। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।
হাউথির তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত এক বছরে সরকারের কর্মদক্ষতা পর্যালোচনায় একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল। সেখানে বিমান হামলা চালায় ইজরায়েলি সেনা। মুহুর্মুহু বোমাবর্ষণ করা হয়। এই হামলায় মৃত্যু হয়েছে আল-রাহাবির ও তাঁর সঙ্গী একাধিক মন্ত্রীর।
অন্যদিকে ইজরায়েলি সেনা এক বিবৃতিতে জানায়, বারবার তাদের উপর হাউথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ আগস্ট হাউথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজরায়েল।
চলতি বছরের ৬ মে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ও হাউথিদের মধ্যে। যুদ্ধ বন্ধের ঘোষণা করে দুই পক্ষই। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। সেই সময় হাউথিদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল, এই চুক্তি মানবে না ইজরায়েল। বস্তুস্ত তাই হচ্ছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের