6a73566715519_Gallery_1785943031249
আগস্ট ০৫, ২০২৬ রাত ০৮:৫৮ IST

খেলতে পারব ভাবিনি! কমনওয়েলথে পদকের পর কঠিন সময়ের কথা জানালেন নীরজ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতায় ফিরেছেন নীরজ চোপড়া। কমনওয়েলথ গেমসে সোনা না পেলেও রুপো জিতে নজর কেড়েছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার কঠিন পথের গল্প এবার নিজেই শোনালেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার।

গত ১০ মাস ধরে চোটের সঙ্গে লড়েছেন নীরজ। একের পর এক শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। কঠিন রিহ্যাবের মধ্যেও চালিয়ে গিয়েছেন প্রস্তুতি। আদৌ প্রতিযোগিতায় ফিরবেন কি না, তা নিয়েও ছিল সংশয়। শেষ পর্যন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে ফিরেই চমক দেন তিনি। ৮৫.৮৩ মিটার থ্রো করে জিতে নেন রুপোর পদক।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নীরজ। সেখানেই নিজের লড়াইয়ের কথা জানান তিনি। নীরজ বলেন, এ বছর প্রতিযোগিতায় নামতে পারবেন, এমনটা ভাবেননি। শুধু অনুশীলন করে গিয়েছেন। সেই কঠোর পরিশ্রমের ফলই পেয়েছেন বলে জানান ভারতের অ্যাথলিট। গত কয়েক মাসের কঠিন সময় নিয়েও মুখ খোলেন নীরজ। তাঁর কথায়, কখনও জ্যাভলিন অনেক দূরে গিয়েছে। আবার কখনও মনে হয়েছে শরীর সঙ্গ দিচ্ছে না। গত ১০ মাস কীভাবে কেটেছে, তা শুধু তিনিই জানেন।

চোটের সময় মানসিক ও শারীরিক দু’দিকেই লড়াই করতে হয়েছে তাঁকে। এই প্রত্যাবর্তনের কৃতিত্ব দিয়েছেন কোচ জয় চৌধুরী ও ফিজিও ঈশান মারওয়াহকে। নীরজের মতে, একার পক্ষে এই লড়াই জেতা সম্ভব ছিল না। তিনি জানান, ঈশান সবসময় তাঁর পাশে ছিলেন। দিন-রাত পরিশ্রম করেছেন। অন্যদিকে জয় স্যার প্রথম দিন থেকেই আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করেছেন। তাঁর কথায়, কোচ তাঁর পরিবারের মতো।

কমনওয়েলথের পুরুষদের জ্যাভলিনে সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। নীরজের ঝুলিতে এসেছে রুপো। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের যশবীর সিং। তবে পদকের থেকেও বড় খবর, আবার ছন্দে ফিরেছেন নীরজ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে নীরজের এই প্রত্যাবর্তন বাড়তি আশা তৈরি করেছে। চোটের বাধা পেরিয়ে নতুন করে শুরু করেছেন ভারতের 'সোনার ছেলে'। উল্লেখ্য, মরশুমের সেরা থ্রো করে কমনওয়েলথে রুপো জিতেছেন তিনি। তাঁর লড়াই এখন অনেকের কাছে অনুপ্রেরণা।

আরও পড়ুন

ভালো না খেললে বাদ দিন! রোহিতকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার
আগস্ট ০৫, ২০২৬

অবসর নয়, এখনও খেলার ইচ্ছা হিটম্যানের! সিদ্ধান্তের ভার নির্বাচকদের উপরই দিলেন প্রাক্তন ক্রিকেটার

ব্যাটিংয়ের পর এবার অফিসার ঈশান! RBI-তে তারকার নতুন পরিচয়
আগস্ট ০৫, ২০২৬

জাতীয় দলের তারকা ব্যাটার সামলাচ্ছেন RBI-এর দায়িত্ব, ক্রীড়া কোটায় পেয়েছিলেন চাকরি

রোহিত-আগরকর সংঘাতে টালমাটাল ভারতীয় ক্রিকেট! নির্বাচকপ্রধানের চেয়ারে নতুন মুখ
আগস্ট ০৫, ২০২৬

সিনিয়রদের সঙ্গে দূরত্বে অস্বস্তি BCCI-তে, বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম

এবার অস্ট্রেলিয়ার মাটিতে IPL! বড় সম্ভাবনার ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার
আগস্ট ০৪, ২০২৬

ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের

৪৫-এও অন্য গতি মাহির, মাঠের বাইরে নতুন খেলা! ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের