নিজস্ব প্রতিনিধি, কেনটাকি – ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। টেক অফের পরই ভেঙে পড়ল একটি কার্গো বিমান। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার ঘরবাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত আরও ১১ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ লুইভিলের বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা দেয় ইউনাইটেড পার্সেল সার্ভিসের কার্গো বিমান। টেক অফের পরই বিমানের বাঁ দিকের ডানায় ধোঁয়া দেখা যায়। এরপরই রাস্তায় ভেঙে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণ হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, “ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভেঙে পড়ার আগে বিমানটি দু’টি বাড়িতে ধাক্কা মারে। ঘটনার পরই সেখানে পৌঁছন উদ্ধারকারী দল এবং শুরু করেন আগুন নেভানোর কাজ।“ কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে যৌথভাবে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের