নিজস্ব প্রতিনিধি, কোয়েটা – একদিকে পাক অধিকৃত কাশ্মীর, অন্যদিকে বালুচিস্তান জ্বলছে বিদ্রোহের আগুনে। এই আবহে ফের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল পাকিস্তানে। এর জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে বিস্ফোরণের ভিডিও।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বালুচিস্তানের কোয়েটার জারঘুন রোডে পাক সেনার (ফ্রন্টিয়ার কর্পস) সদর দফতরের কাছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের সমস্ত বাড়ির জানলা-দরজা ভেঙে গিয়েছে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের তিনজন পাক সেনাকর্মী। আহত একাধিক। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে খবর, বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলির শব্দও শোনা গিয়েছে। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। বালুচিস্তান জুড়ে ‘এমারজেন্সি অ্যালার্ট’ জারি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের