নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দীর্ঘ ৪০ বছর পর জলের তলায় চলে গিয়েছে লাহোর।এই পরিস্থিতিকে আল্লাহর কৃপা’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাশাপাশি বন্যাদুর্গত মানুষকে বৃষ্টির জল বালতিতে করে ভরে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক।
খোয়াজা আফিস বলেন, “দেশের মানুষের উচিত এই বন্যাকে আল্লাহর আশীর্বাদ হিসেবে বিবেচনা করা। গোটা বিশ্বে জলের জন্য হাহাকার শুরু হয়েছে। এর মাঝে পাকিস্তানের এই বন্যা অত্যন্ত শুভ। এটাকে কোনওভাবেই বিপর্যয় বলা যায় না। বরং এটি আল্লাহর কৃপা। সরকারের বিরুদ্ধে এহেন বিক্ষোভ না করে জনগণের উচিত এই জল সঞ্চয় করা। এই সব জল বালতি বা অন্যান্য পাত্রে ভরে বাড়ি নিয়ে যাক ওরা। এর ফলে আমাদের জল সংকটের সমস্যার চিরতরে সমাধান হবে।“
তিনি আরও বলেন, “জল সঞ্চয় করার জন্য আমাদের বড় বাঁধের প্রয়োজন রয়েছে। যেটা এখনই তৈরি করা সম্ভব নয়। ফলে জনগণের উচিত এই সমস্ত জল সঞ্চয় করে রাখা। তাছাড়া বন্যা রোখার মতো কোনও প্রযুক্তি সরকারের কাছে নেই। ফলে সরকারকে দায়ী করা ঠিক নয়। জনগণই নদী তীরবর্তী জায়গা দখল করে বসতি গড়ছে। যার জেরে নদীর গতিপথ বদলাচ্ছে। এই অবস্থায় বন্যা যে হবে এটাই স্বাভাবিক।“
উল্লেখ্য, জলমগ্ন ২ হাজারের বেশি গ্রাম। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৩৫ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ভয়ঙ্কর অবস্থার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তানের একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনও পর্যন্ত ১৫ লক্ষের বেশি মানুষ। গত এক সপ্তাহে ভয়াবহ বন্যার জেরে জলের তলায় চলে গিয়েছে পাঞ্জাব প্রদেশের ১৭০০ গ্রাম। ইরাবতী নদীর জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে জলের তলায় শিখদের পবিত্র গুরুদ্বার।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের