নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জাল পাসপোর্ট কাণ্ডে নদীয়ার পর এবার ইডির স্ক্যানারে খড়দহের ব্যবসায়ী। মঙ্গলবার বিটি রোডের নর্মদা আবাসনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জাল পাসপোর্ট মামলায় ওই ব্যক্তির কি ভূমিকা সবটা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
জাল পাসপোর্ট কাণ্ডে আজাদ মল্লিককে গ্রেফতারের পর তার সূত্র ধরে নদীয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সোমবার নদীয়ার পর মঙ্গলবার খড়দহের নর্মদা আবাসনে ব্যবসায়ী মনোজ কুমার গুপ্তার বাড়িতে অভিযান চালায় তদন্তকারীরা। মনোজ কুমার গুপ্তা পেশায় লরির ব্যবসায়ী হলেও, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল। তদন্তকারীদের অনুমান, ব্যবসার আড়ালে তিনি ভুয়ো নথি তৈরি ও জাল পাসপোর্ট সরবরাহের চক্র পরিচালনা করতেন। সেই সূত্র ধরেই মঙ্গলবার সন্ধ্যায় ইডির একটি বিশেষ দল অভিযান চালায়।
ইডি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চলাকালীন সংস্থার আধিকারিকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। ফ্ল্যাটে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ব্যবসায়ী সরাসরি ভুয়ো পাসপোর্ট তৈরি ও পাচারচক্রের সঙ্গে যুক্ত কিনা, নাকি অন্য কোনওভাবে সহযোগিতা করছিলেন।
উল্লেখ , এর আগে সোমবার, একই মামলায় নদীয়ার চাকদা থানার চুয়াডাঙাপাড়ার বাসিন্দা বিপ্লব সরকারের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। ওই ব্যক্তির সাইবার ক্যাফে থেকে জাল পাসপোর্ট তৈরি হতো বলে সন্দেহ তদন্তকারীদের। সেই অভিযান পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটকও করা হয়।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের