নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তৃণমূল আমলে জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যুতে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শুরু হল বড়সড় তদন্ত অভিযান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে ভুয়ো ও নিয়মবহির্ভূত জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ সামনে আসতেই একাধিক পুরসভা ও পঞ্চায়েতে হানা দিল পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে শুরু হয়েছে খুঁটিয়ে তদন্ত।
বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, কোচবিহারের একাধিক পুরসভা ও পঞ্চায়েত, পাশাপাশি দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ। তদন্তকারীরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের দফতরে গিয়ে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং রেজিস্টার, আবেদনপত্র, অনুমোদনের নথি-সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজেদের হেফাজতে নেন। পুলিশ সূত্রের দাবি, ভোটার তালিকা সংশোধনের সময় অভিযোগ উঠেছিল যে ভুয়ো বা নিয়মবহির্ভূত জন্ম শংসাপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে।
তদন্ত দেখা হবে, কোনও ভুয়ো নথির ভিত্তিতে জন্ম শংসাপত্র ইস্যু হয়েছে কি না, অথবা সরকারি নিয়ম লঙ্ঘন করে কোনও শংসাপত্র প্রদান করা হয়েছে কি না। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত এই তদন্ত রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা ও নথি যাচাই প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে চলেছে।
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ
প্রান্তিক কৃষকের হাতে পৌঁছল প্রয়োজনীয় কৃষি উপকরণ
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের
মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ
ইডির অভিযানের সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী
ব্যবসায়ীর দাবি , ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক
ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে
দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু
সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের