নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। বকেয়া বেতন বৃদ্ধি সহ শ্রমিকদের প্রাপ্য সুযোগ সুবিধার দাবিতে নৈহাটি পুরসভায় বিক্ষোভে নামলেন সাফাই কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন তারা। ঘটনাস্থল সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার নৈহাটি পুরসভার সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি, সময়মতো বেতন প্রদান সহ পিএফ ইএসআইয়ের মতো শ্রমিকদের প্রাপ্য সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একাধিকবার বিষয়টি জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির পথে হাঁটতে হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। সাফাই কর্মীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি সহ আন্দোলন চলবে।
ঘটনা প্রসঙ্গে সাফাই কর্মী চায়না রানার বক্তব্য,'সঠিক সময়ে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। প্রতিবারই আন্দোলনের পর তবেই আমরা বেতন পাচ্ছি। নিয়ম মেনে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আমাদের বেতন পরিশোধ করতে হবে। একই সঙ্গে বেতন বাড়াতে হবে। অন্যথায় কাজ বন্ধ রাখবো আমরা। এছাড়া সিপিআইএমের আমল থেকে আমরা কাজ করলেও এই সুডা কোম্পানির নাম কখনো শুনিনি। পাশাপাশি রবিবার বা ছুটির দিনের পাওনা কেটে নেওয়ার কারণে পর্যাপ্ত মজুরিও আমরা পাইনা'।
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ
ইডির অভিযানের সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী
ব্যবসায়ীর দাবি , ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক
ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে
দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু
সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের