নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সড়কপথের যানজট কমিয়ে যাত্রীদের দ্রুত স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের লক্ষ্যে বড় উদ্যোগ নিলো রাজ্য সরকার। ব্যারাকপুর থেকে বাবুঘাট সহ মেটিয়াবুরুজ পর্যন্ত চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। পাশাপাশি দূরপাল্লার ভেসেল চালুরও ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, সড়কপথের উপর চাপ কমানো সহ যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবস্থা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে জলপথের ব্যবহার বাড়িয়ে পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক কার্যকর করে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এই পরিষেবা চালু হলে ব্যারাকপুর সহ উত্তর ২৪ পরগণার বহু যাত্রীর যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্য,'নতুন গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা সরকারের স্বাভাবিক কর্মপ্রক্রিয়ারই অংশ। আগামী বছর মার্চ মাসের মধ্যে প্রায় ১৫০০টি নতুন সরকারি বাস নামানো হবে। যার মধ্যে ১০০০টি বাস মার্চ মাসের মধ্যে, বাকি ৫০০টি বাস দুর্গাপূজার আগেই চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পৌরসভা এলাকার ভেতরের যে রাস্তাঘাটের খারাপ অবস্থা রয়েছে সেগুলি বৃষ্টি কমলেই খুব দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মহাদেব জুট মিল সহ ২ টি জুট মিল চালুর বিষয়ে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। সেগুলোও খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রায় ২০০০ শ্রমিকের কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া গত প্রায় ৬ বছর ধরে বন্ধ থাকা আরও কয়েকটি মিল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে'।
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের
মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ
ইডির অভিযানের সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী
ব্যবসায়ীর দাবি , ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক
দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু
সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের