নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ফের রাজ্যে ইডির অভিযান। এবার পারবেলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ি ও রেস্তরাঁয় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তে শুক্রবার ভোর থেকে শুরু হয় এই তল্লাশি। আর এই তল্লাশিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল প্রায় ৬টা নাগাদ পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজারে ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়ি এবং তার মালিকানাধীন সুরজ ফ্যামিলি রেস্টুরেন্টে অভিযান চালান ইডি আধিকারিকরা। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয় এবং গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তদন্তকারী সূত্রে জানা গেছে, একটি বহুজাতিক ব্যাঙ্ক জালিয়াতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় সুরজ বিশ্বকর্মা বাড়িতেই ছিলেন। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বিভিন্ন নথি, আর্থিক লেনদেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক আর্থিক দুর্নীতি ও প্রতারণার মামলায় সক্রিয় ভূমিকা নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিটফান্ড, পুর নিয়োগ দুর্নীতি এবং সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ধারাবাহিকতায় এবার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পুরুলিয়ায় এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের
মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ
ব্যবসায়ীর দাবি , ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক
ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে
দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু
সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের