নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বর্ষার জলে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলো স্কুলপড়ুয়ারা। খড়ি নদী পারাপারের সময় আচমকাই উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। তাতে থাকা স্কুল পড়ুয়া সহ একাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে বাঁচেন। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দাদপুর সহ কুতিরডাঙ্গা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে খড়ি নদী। প্রতিদিনের মতো শুক্রবার সকালে ছোট নৌকায় নদী পার হচ্ছিলেন স্কুল পড়ুয়া, স্থানীয় বাসিন্দা সহ কর্মস্থলগামী মানুষ। বর্ষার জেরে নদীর জলস্তর অনেকটাই বেড়ে যাওয়ায় স্রোতের সঙ্গে ভেসে আসা পানায় নৌকার গতি ব্যাহত হয়। নদীর পাড়ে পৌঁছানোর মাত্র কয়েক সেকেন্ড আগে নৌকাটি ভেসে আসা পানায় আটকে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তবে নৌকাটি পাড়ের খুব কাছাকাছি থাকায় যাত্রীরা দ্রুত লাফিয়ে তীরে উঠে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়।
স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে এই ঝুঁকিপূর্ণ নৌকাই ভরসা করে নদী পারাপার করতে হচ্ছে। বর্ষাকালে অস্থায়ী বাঁশের সেতু তৈরি হলেও প্রবল স্রোতে তা ভেঙে যায়। এ বছর এখনও সেই সেতু নির্মাণ করা হয়নি। বাধ্য হয়েই দড়ি টেনে নৌকায় নদী পারাপার করছেন এলাকার মানুষ। অবিলম্বে খড়ি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। প্রতিদিন ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ সহ সাধারণ বাসিন্দাদের জীবন হাতে নিয়ে এভাবেই নদী পার হতে হচ্ছে। বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
ঘটনা প্রসঙ্গে মাঝি গণেশ চৌধুরীর বক্তব্য,' ওপার থেকে আসতে গিয়ে নদীর টানে নৌকাটা ডিসটার্ব হয়ে যায়। স্থানীয় মানুষরা সহযোগিতা করে বাকিদের সবাইকে নামিয়ে আনে। আমি নৌকা সামলাতে না পারায় নৌকাটি ডুবে যায়'।
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের
মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ
ইডির অভিযানের সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী
ব্যবসায়ীর দাবি , ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক
ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে
দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু
সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের