নিজস্ব প্রতিনিধি , মালদহ - রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে ছাই কাপড় বোঝাই ভুটভুটি। মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ হয় বহু মালপত্র। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশহাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুটভুটিটি কাপড় ব্যবসায়ী মাধব প্রামাণিকের। আগুনে গাড়িতে থাকা বিপুল পরিমাণ কাপড় সম্পূর্ণরূপে পুড়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। অগ্নিকান্ডের পিছনে অন্য কোনও কারণ বা নাশকতার যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক।
ঘটনা প্রসঙ্গে ভুটভুটির মালিক মাধব প্রামাণিকের বক্তব্য,'কালকে রাত্রে কেউ এসে আমার গাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে গেছে। রাত্রি ৩ টের পর এই ঘটনা ঘটে। আনুমানিক দেড় থেকে ২ লক্ষ টাকার মাল ছিল। গতকাল রাতেও আমি ত্রিপল ঢাকা দিয়ে গাড়িতে সব ঢেকে রেখে গেছিলাম। আমার সন্দেহ কেউ চুরি করতে এসে না পেরে, মালপত্রতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। থানায় অভিযোগ দায়ের করেছি'।
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক
ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের
মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ
ইডির অভিযানের সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী
ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে
দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু
সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের