নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড় আছে ভাঙড়েই। দ্বিতীয় দফা ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক সংঘাত চরমে। দিনকয়েক আগেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতের ঘটনার পর সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিল।
রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রচার সেরে ফিরছিলেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকাই তার ওপর হামলা চালায়। ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, ভোটের আগে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় সরাসরি আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল প্রার্থী। ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানান শওকত মোল্লা। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের পাল্টা দাবি, আইএসএফের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বরং তৃণমূলই ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছে এবং সহানুভূতি আদায়ের লক্ষ্যে এই অভিযোগ তোলা হচ্ছে।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের