69c8ca3a02768_Gallery_1774766588209
মার্চ ২৯, ২০২৬ দুপুর ০১:২৯ IST

ভোটের মুখে তপ্ত মহেশতলা! বাম প্রার্থী সায়ন ব্যানার্জীর কাছে বেকারত্ব নিয়ে সরব আমজনতা

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে নেমে স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যার মুখোমুখি হলেন বামফ্রন্ট প্রার্থী সায়ন ব্যানার্জী। বিষয়টি ঘিরে মহেশতলা এলাকায় রাজনৈতিক সাড়া পড়েছে। সবমিলিয়ে, ভোটের আগেই স্পষ্ট হয়ে উঠছে নাগরিক সমস্যার বাস্তব চিত্র। এখন দেখার, ফলাফলে এই অসন্তোষ কতটা প্রভাব ফেলে এবং আগামী দিনে এলাকার পরিস্থিতির কতটা পরিবর্তন ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার সকাল হতেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জী ৩০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বের হন। আসন্ন লড়াইতে বাম শিবিরের পক্ষে সমর্থন চেয়ে ভোটারদের কাছে আবেদন জানান তিনি। এই কর্মসূচির মধ্যেই দীর্ঘদিনের নিকাশি জট ও পানীয় জলের সমস্যার কথা তুলে ধরে সরব হন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বর্তমানে যিনি বিধায়ক তিনিই কাউন্সিলর, অথচ সামান্য ৩০ মিনিটের বৃষ্টিতেই গোটা অঞ্চল নর্দমার জলে প্লাবিত হয়।

শুধু তাই নয়, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া, রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং জল জমে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান, এলাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং সরকারি হাসপাতাল গড়ে তোলার দাবিও জানান তাঁরা। দ্রুত এই সমস্যাগুলির স্থায়ী সমাধানের আবেদন করেন বাসিন্দারা।

তাঁদের দাবি, প্রতিনিধিদের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাই নতুন প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন তাঁরা, যাতে ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন ঘটে। সায়ন ব্যানার্জী স্থানীয়দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন, নির্বাচিত হলে এই ধরনের মৌলিক সমস্যার সমাধানকেই অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার বিধায়ক থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষ-সব দায়িত্বই তৃণমূলের হাতে রয়েছে, তবুও এই প্রাথমিক কাজগুলি সম্পন্ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সায়ন ব্যানার্জী জানান, ‘আমি যথেষ্ট আশাবাদী। কারণ মানুষকে বিভ্রান্ত করার মতো কোনও কাজ আমরা করিনি। আমরা শিক্ষাব্যবস্থা উন্নত করা এবং পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি। কিন্তু দুই ফুলের গন্ধে মাথা ধরে যাচ্ছে সকলের। ১৫০০ টাকার ভাতা দেওয়া যেতে পারে, তবে স্থায়ী সমাধান হলো কর্মসংস্থান। চাকরি হলে শুধু একজন যুবক বা যুবতী নয়, একটি পরিবার মাথা তুলে দাঁড়াতে পারে, সার্বিক উন্নয়ন সম্ভব হয়। শুধুমাত্র ভাতার জন্য মানুষ লাইনে দাঁড়াবে আর নেতার সন্তান নেতৃত্ব দেবে-এটা চলতে পারে না'।

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের