নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠল রাজ্য সরকার। রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি ফোটাতে ফের বাড়ানো হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ। বৃহস্পতিবার বাজেটে ঘোষণা করা হল, মাসিক ভাতা আরও ৫০০ টাকা বাড়ছে। ফলে চলতি মাস থেকেই মহিলাদের হাতে আসবে বাড়তি অর্থ।
অন্তর্বর্তী বাজেটে ঘোষণা অনুযায়ী, এবার থেকে সাধারণ বা জেনারেল শ্রেণিভুক্ত মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য মাসিক ভাতা বেড়ে দাঁড়াল ১৭০০ টাকা। চলতি মাস থেকেই এই বাড়তি টাকা পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বনের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। গৃহবধূ ও নিম্ন-মধ্যবিত্ত মহিলাদের জন্য এই ভাতা চালু করা হয়েছিল। যা রাজ্যের মহিলাদের মধ্যে বেশ স্বস্তি এনে দিয়েছিল।
চলতি অর্থবর্ষে নতুন করে আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। তার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪১ লক্ষে। এতদিন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পেতেন। সরকারি তহবিল থেকেই প্রতি মাসে এই অর্থ দেওয়া হয়ে আসছে।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...