নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের মুখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পুরোহিত ও ইমামদের মাসিক ভাতা বাড়ানোর কথা জানালেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। ফলে এখন থেকে ধর্মগুরুরা মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন।
রাজ্যে বহুদিন ধরেই পুরোহিত- ইমাম এবং মোয়াজ্জেমদের জন্য ভাতা প্রকল্প চালু রয়েছে। এতদিন তারা মাসিক ১৫০০ টাকা করে ভাতা পেতেন। নতুন ঘোষণার পর সেই ভাতা বেড়ে দাঁড়াল ২০০০ টাকা। রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, ' নতুন করে পুরোহিত এবং মোয়াজ্জেমরা যে আবেদনপত্র জমা দিয়েছেন, তাও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়েছে।'
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানো হবে এবং তাদের আরও শক্তিশালী করা হবে। তবে ভোট ঘোষণার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর এই ভাতা বৃদ্ধির ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তৃণমূলের মালিকানা বিতর্কে কমিশনকে চিঠি মমতার
সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের