6a6a0331c559f_image - 2026-07-29T063939.145
জুলাই ২৯, ২০২৬ বিকাল ০৭:১২ IST

মিড ডে মিলে বড় বদল, ইসকনের রান্নার সঙ্গে পড়ুয়াদের পাতে মিলবে ডিমও

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টি ও খাদ্যের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১লা আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে ইসকনের মাধ্যমে মিড ডে মিল বিতরণ শুরু হবে। পাশাপাশি পড়ুয়াদের পাতে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মিড ডে মিলের বরাদ্দে থাকা বৈষম্যও দূর করার কথা জানালেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতদিন উচ্চ প্রাথমিক ও হাই স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিল বাবদ মাথাপিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাথমিক স্তরে সেই বরাদ্দ ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বৈষম্য তুলে দিয়ে প্রাথমিক স্কুলের ক্ষেত্রেও মাথাপিছু বরাদ্দ ১০ টাকা করা হয়েছে, যাতে সব স্তরের পড়ুয়ারা সমান মানের খাবার পায়। আগেই রাজ্য সরকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছিল। সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে ১লা আগস্ট।

প্রথম পর্যায়ে কলকাতার একাংশের সরকারি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এই পরিষেবা চালু হবে। পরবর্তীতে ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই ইসকনের মাধ্যমে মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ইসকন স্কুলগুলিতে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর নিরামিষ খাবার পরিবেশন করবে। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী SHG-এর মাধ্যমে আলাদা করে ডিম বিতরণ করা হবে, যাতে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় প্রোটিনসমৃদ্ধ পূর্ণাঙ্গ আহার পায়।

আরও পড়ুন

সরকারি স্কুলে স্মার্ট ক্লাসের যুগ, ডিজিটাল শিক্ষায় বড় ঘোষণা শুভেন্দুর
জুলাই ২৯, ২০২৬

এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের

শিক্ষার হাল ফেরাতে বড় পদক্ষেপ, রাজ্যের ৮০ হাজারের বেশি স্কুলে ২৯৬ কোটি টাকার অনুদান
জুলাই ২৯, ২০২৬

২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে ঘিরে বাড়ছে চাপ , নোটিশ হাতে বাড়িতে পৌঁছাল পুলিশ
জুলাই ২৯, ২০২৬

যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের

দুর্নীতিবাজদের কাউকে ছাড়া হবে না , বীরভূমে টাকার পাহাড় উদ্ধারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
জুলাই ২৯, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর

হাইকোর্টের নির্দেশে আপত্তি , বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
জুলাই ২৯, ২০২৬

আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা

গুরুপূর্ণিমার সকালে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী , মহারাজকে প্রণাম করে উন্নয়ন নিয়ে আলোচনা
জুলাই ২৯, ২০২৬

মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী

স্ত্রী-পুত্রের পর এবার ইডির মুখোমুখি মদন মিত্র , নথি হাতে সিজিও কমপ্লেক্সে হাজিরা
জুলাই ২৯, ২০২৬

দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র

তথ্য কমিশনের পদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী , রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন সঞ্চিতা
জুলাই ২৯, ২০২৬

পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী

পাহাড়ে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ , উন্নয়নের বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমল গুরুংয়ের
জুলাই ২৮, ২০২৬

একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং

ধর্মতলা কাণ্ডে বড় স্বস্তি , সুপ্রিম নির্দেশের পরেই জামিন ১৬ ধৃতের
জুলাই ২৮, ২০২৬

৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা

রাজ্য পুলিশের বড় রদবদল, ১৪ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে

নবান্নে নিটের সেরাদের সংবর্ধনা , বাংলাতেই চিকিৎসা করার ডাক শুভেন্দুর
জুলাই ২৮, ২০২৬

আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ

হঠাৎই নবান্নের ক্যান্টিনে মুখ্যমন্ত্রী! খাদ্যছায়ায় কর্মীদের সঙ্গে আড্ডায় শুভেন্দু
জুলাই ২৮, ২০২৬

আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা

জাতীয় সড়কে যাতায়াত আরও সস্তা ! নতুন টোল নিয়মে মিলতে পারে ৪০% পর্যন্ত স্বস্তি
জুলাই ২৮, ২০২৬

টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন

পুজোর আগেই পুলিশের জন্য শুভেন্দুর উপহার! রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের