6a6a1e40e2c1e_EC_cover
জুলাই ২৯, ২০২৬ রাত ০৯:০৮ IST

আর সময় দেওয়া যাবে না , ঋতব্রত শিবিরের নীরবতা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের মালিকানা বিতর্কে নির্বাচন কমিশনে চলা তদন্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তপ্রক্রিয়া আর দীর্ঘায়িত না করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জবাব সম্পর্কে কোনও তথ্য না মেলা এবং সেই জবাবের প্রতিলিপি না পাওয়ায় কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, কমিশনের নির্দেশ অনুযায়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ৬ জুলাইয়ের মধ্যে জবাব জমা দিতে বলা হয়েছিল। পরে দুদফায় সময়সীমা বাড়ানো হলেও ২৫ জুলাই পেরিয়ে যাওয়ার পরও তিনি আদৌ কোনও উত্তর জমা দিয়েছেন কি না, তা কমিশন জানায়নি। এমনকি যদি উত্তর জমা দিয়েও থাকেন, তার কোনও প্রতিলিপিও তাদের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। মমতার দাবি, একাধিকবার অতিরিক্ত সময় দেওয়ার পরও যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব না আসে, তাহলে বিরোধী পক্ষের অভিযোগ ও দাবি গ্রহণযোগ্য নয় বলেই ধরে নেওয়া উচিত।

মমতার অভিযোগ, বারবার সময়সীমা বাড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ নতুন নতুন দাবি, অভিযোগ এবং তথাকথিত প্রমাণ তৈরি করার চেষ্টা করছে, যা তদন্তের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে। চিঠিতে তিনি আরও স্পষ্ট করে জানান, ৬ জুলাইয়ের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তার শিবিরের নতুন কোনও দাবি বা অভিযোগ গ্রহণ করা উচিত নয়। ২ জুলাইয়ের চিঠিতে উল্লিখিত বিষয়গুলির ভিত্তিতেই তদন্তের নিষ্পত্তি করে আর কোনও বিলম্ব না করে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন

বদলে যাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নাম , নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দুর
জুলাই ২৯, ২০২৬

সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী

প্যারা টিচারদের জন্য সুখবর , অগাস্ট থেকেই বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৯, ২০২৬

অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা

সরকারি স্কুলে স্মার্ট ক্লাসের যুগ, ডিজিটাল শিক্ষায় বড় ঘোষণা শুভেন্দুর
জুলাই ২৯, ২০২৬

এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের

মিড ডে মিলে বড় বদল, ইসকনের রান্নার সঙ্গে পড়ুয়াদের পাতে মিলবে ডিমও
জুলাই ২৯, ২০২৬

পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে

শিক্ষার হাল ফেরাতে বড় পদক্ষেপ, রাজ্যের ৮০ হাজারের বেশি স্কুলে ২৯৬ কোটি টাকার অনুদান
জুলাই ২৯, ২০২৬

২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে ঘিরে বাড়ছে চাপ , নোটিশ হাতে বাড়িতে পৌঁছাল পুলিশ
জুলাই ২৯, ২০২৬

যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের

দুর্নীতিবাজদের কাউকে ছাড়া হবে না , বীরভূমে টাকার পাহাড় উদ্ধারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
জুলাই ২৯, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর

হাইকোর্টের নির্দেশে আপত্তি , বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
জুলাই ২৯, ২০২৬

আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা

গুরুপূর্ণিমার সকালে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী , মহারাজকে প্রণাম করে উন্নয়ন নিয়ে আলোচনা
জুলাই ২৯, ২০২৬

মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী

স্ত্রী-পুত্রের পর এবার ইডির মুখোমুখি মদন মিত্র , নথি হাতে সিজিও কমপ্লেক্সে হাজিরা
জুলাই ২৯, ২০২৬

দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র

তথ্য কমিশনের পদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী , রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন সঞ্চিতা
জুলাই ২৯, ২০২৬

পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী

পাহাড়ে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ , উন্নয়নের বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমল গুরুংয়ের
জুলাই ২৮, ২০২৬

একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং

ধর্মতলা কাণ্ডে বড় স্বস্তি , সুপ্রিম নির্দেশের পরেই জামিন ১৬ ধৃতের
জুলাই ২৮, ২০২৬

৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা

রাজ্য পুলিশের বড় রদবদল, ১৪ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে

নবান্নে নিটের সেরাদের সংবর্ধনা , বাংলাতেই চিকিৎসা করার ডাক শুভেন্দুর
জুলাই ২৮, ২০২৬

আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের