নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে বলে কড়া সমালোচনা করেন তিনি। এবার সরকারি স্কুলে চালু হবে স্মার্ট ক্লাস, ভিডিও টিউটোরিয়ালভিত্তিক পড়াশোনা এবং অত্যাধুনিক ডিজিটাল পরিকাঠামোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখাও তুলে ধরলেন তিনি।
বুধবার ৮০,৩৭৫টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের জন্য ২৯৫ কোটি টাকার কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফান্ডের অনুদান প্রদান করেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অতীতের সরকার শিক্ষার উন্নয়নের বদলে তাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিল। সেই পরিস্থিতি বদলে এখন শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, পশ্চিমবঙ্গ শিক্ষা পোর্টাল এবং ‘পিএম ই-বিদ্যা’ চ্যানেলের মাধ্যমে উচ্চমানের অডিও-ভিজ্যুয়াল পাঠ্যসামগ্রী ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও উন্নতমানের ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে। রাজ্যের ১,২০০-রও বেশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা সহায়িকা ও ইন্টারঅ্যাকটিভ লার্নিং প্রযুক্তি চালু করা হচ্ছে বলেও জানান তিনি। শুধু স্কুলশিক্ষাই নয়, উচ্চশিক্ষাতেও যুগোপযোগী পরিবর্তনের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ১,০০০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তোলা হবে।
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের