নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহম্মদবাজারে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরই দুর্নীতি ও মাফিয়ার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, জনগণের সম্পদ লুট করে অবৈধ সম্পদের পাহাড় গড়া কাউকেই রেয়াত করা হবে না।
মহম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মহম্মদ নজিবউদ্দিনের আত্মীয়ের বাড়িতে পুলিশের অভিযানে এখনও চলছে টাকা গোনার কাজ। প্রাথমিকভাবে উদ্ধার হয়েছে ২০কোটি নগদ অর্থ ও সোনা। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে বিস্তারিত বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বীরভূম জেলা পুলিশ, জেলার পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজিপি-সহ গোটা তদন্তকারী দলকে অভিনন্দন জানান।
মুখ্যমন্ত্রীর দাবি, গোপন সূত্রে পাওয়া নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এখনও পর্যন্ত প্রায় ৫.৫ কোটি নগদ অর্থ এবং ১৫ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে। যদিও নগদ অর্থ গণনার কাজ এখনও চলছে। তিনি বলেন, এই সাফল্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপেরই প্রমাণ। শুভেন্দু আরও স্পষ্ট করে জানান, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তার কথায়, অতীতে যারা সরকারি সম্পদ ও জনগণের অর্থ লুট করে বেআইনি সম্পদের পাহাড় গড়েছেন এবং রাজনৈতিক মদতে সুবিধা নিয়েছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের