নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে ফের উত্তপ্ত ক্যানিং। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে হামলার মুখে পড়লেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার মিনাখাঁ লাগোয়া দেউলিতে প্রচারে বেরিয়েছিলেন আরাবুল ইসলাম। অভিযোগ, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এমনকি গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়। সেই সময় তিনি গাড়ির ভিতরেই ছিলেন, যদিও কোনও গুরুতর চোট লাগেনি। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আইএসএফ প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত। ক্যানিং পূর্ব থেকে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন বাহারুল ইসলাম। তার পাল্টা অভিযোগ, আইএসএফ কর্মীরাই তাদের প্রচারে বাধা দিয়েছে। ঘটনায় দুপক্ষের মধ্যেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এরপরই আইএসএফ কর্মী-সমর্থকরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোটের আগে এই ধরনের সংঘর্ষ নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের