নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ পেল নতুন রাজ্যপাল। বৃহস্পতিবার কলকাতা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর.এন. রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলকাতার রাজভবনে। সংবিধান অনুযায়ী আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, রাজ্যের একাধিক শীর্ষ নেতৃত্ব। তবে এদিনের অনুষ্ঠানে একটি তাৎপর্যপূর্ণ দিক হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি, বিজেপির কোনও সদস্যও এদিন উপস্থিত ছিলেন না।
সময়সীমা শেষ হওয়ার আগেই সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি. ভি. আনন্দ বোস। তার পদত্যাগের পরই স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় আর. এন. রবিকে। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবারই তিনি কলকাতায় পৌঁছান এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল