নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে প্রচার শুরুর দিনেই বাধা হয়ে দাঁড়াল আবহাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর ও জনসভা আপাতত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ মার্চ আলিপুরদুয়ার থেকে তৃণমূল সুপ্রিমোর প্রচার শুরুর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেই সূচিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
আগামী মঙ্গলবার আলিপুরদুয়ারের পাশাপাশি ময়নাগুড়ি ও মাটিগাড়ায় একাধিক জনসভা করার পরিকল্পনা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু আবহাওয়ার অনিশ্চয়তার কারণে সেই কর্মসূচি পিছিয়ে যেতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই বিষয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।
সম্ভবত ২৫ মার্চ থেকে উত্তরবঙ্গের মাটি থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। তবে দল বা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছে বিরোধী শিবির। এবার প্রচারের ময়দানে নামতে চলেছে খোদ মুখ্যমন্ত্রী। রবিবার কর্মীসভা থেকে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের