নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গেছে। তারই মাঝে দুঃসংবাদ। প্রিয় পোষ্যকে হারালেন ঘাটালের তারকা সাংসদ দেব। সোশাল মিডিয়ায় দুঃসংবাদ নিজেই ভাগ করে নিয়েছে ভক্তদের সাথে।

দেব লেখেন, তুমি বিশেষ একজন যে আমাকে ‘লাকি’ করেছে। আত্মার শান্তিকামনা করি। তাড়াতাড়ি ফিরে এসো। বলে রাখা ভালো, দেবের পোষ্যের নামও ‘লাকি’।

অভিনয়ের কেরিয়ারের মাঝপথেই রাজনীতিতে যোগ দেন দেব। ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে লড়েন তিনি। জয়ও পান। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ভোটে দাঁড়ানো নিয়ে ‘মতানৈক্য’ দেখা দেয়। শোনা গিয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি না হওয়ার হতাশায় ভোটে দাঁড়াবেন না বলেই স্থির করেন দেব। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য আর্থিক বরাদ্দের আশ্বাস দেন।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পথে নেমে লড়াইয়ের বার্তা দিয়েছেন দেব। একের পর এক জায়গায় প্রচার করে গিয়েছেন তিনি। কখনও রোড শো, কখনও জনসভা করে গিয়েছেন তারকা সাংসদ। ছাব্বিশের ভোটগণনার দিন নিঃসন্দেহে তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের