নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিককে সরানোর পর এবার ২০২১ বিধানসভা এবং ২০২৪ লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত ‘দাগি’ পুলিশ আধিকারিকদের তালিকা চাইল কমিশন। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় যেসব এলাকায় হিংসার অভিযোগ উঠেছিল, সেই সব এলাকার থানাগুলিতে দায়িত্বে থাকা অফিসারদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ওই সময়কার থানার ওসি বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নাম, পদ ও দায়িত্বকাল সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। এই তালিকা রাজ্য পুলিশের ডিজি এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে এই তথ্য সংগ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, অতীতে যেসব এলাকায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল, সেখানে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে কমিশন। সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে এই পুলিশের তালিকা কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের