নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক - ভোট চুরি নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাঁর অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার।
সূত্রের খবর, বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সিটের তদন্তে নেতৃত্ব দেবেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (সিআইডি)। এছাড়া থাকবেন দুই পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। তদন্তের রিপোর্ট রাজ্য সরকারের কাছে ও আদালতে জমা দেবেন তাঁরা।
কংগ্রেস নেতার অভিযোগ, “অলন্দ কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্র। কেউ কেউ ৬০১৮ টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না ২০২৩ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। কিন্তু সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি হবে।“ শুধুমাত্র কর্ণাটক নয়, মহারাষ্ট্র, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও ভোট চুরি করা হয়েছে বলে দাবি তাঁর।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তুলোধোনা করে রাহুল গান্ধী বলেন, “দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। ভোটচুরির তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কিন্তু সেই তথ্য দেয়নি জ্ঞানেশ কুমারের কমিশন। এর থেকে স্পষ্ট ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন।“
তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমার জানান, “রাহুল গান্ধীর অভিযোগ ভুল ও সম্পূর্ণ ভিত্তিহীন। নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। কেউ অনলাইনে কোনও ভোটারের নাম মুছে ফেলতে পারে না। যদিও কমিশনের তরফ থেকে স্বীকার করা হয়েছে, কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ চেষ্টা হয়েছিল। এই নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে কমিশন।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের