নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে ভোট চুরি সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। ভোট চুরি রুখতে জেন জি-কে আহ্বান করেন রাহুল গান্ধী। পাল্টা বিজেপির দাবি, ‘পরিবারতন্ত্রের বিরোধী তরুণ প্রজন্ম’।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, “দেশের যুবসমাজ, দেশের ছাত্রছাত্রীরা, দেশের জেন জি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে এবং ভোট চুরি বন্ধ করবে। আমি সর্বদা তাঁদের পাশে থাকব।“ এরপরই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, “জেন জি পরিবারতন্ত্রের বিরোধী। তাঁরা কেন নেহেরু, ইন্দিরা, রাজীব এবং সোনিয়ার পরে রাহুলকে মেনে নেবে? জেন জি দুর্নীতির বিরুদ্ধে। জেন জি কেন আপনাকে বের করে দেবে না?”
বৃহস্পতিবার কংগ্রেস নেতা অভিযোগ করেন, “অলন্দ কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্র। কেউ কেউ ৬০১৮ টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না ২০২৩ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। কিন্তু সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি হবে।“ শুধুমাত্র কর্ণাটক নয়, মহারাষ্ট্র, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও ভোট চুরি করা হয়েছে বলে দাবি তাঁর।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তুলোধোনা করে রাহুল গান্ধী বলেন, “দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। ভোটচুরির তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কিন্তু সেই তথ্য দেয়নি জ্ঞানেশ কুমারের কমিশন। এর থেকে স্পষ্ট ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন।“
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন