নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে বাজেট ঘোষণার পর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শত বঞ্চনা সত্ত্বেও রাজ্য আর্থিক শৃঙ্খলা ভাঙেনি বলে দাবি করে তিনি জানালেন, এফআরবিএম-এর সব নিয়ম মেনেই রাজ্য পরিচালিত হচ্ছে। বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি রাজ্যের আর্থ-সামাজিক অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার পরেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শত বঞ্চনা সত্ত্বেও আমরা আর্থিক শৃঙ্খলা ভাঙিনি। এফআরবিএম-এর সব নিয়ম মেনেই রাজ্য চালাচ্ছি। অথচ কেন্দ্র নিজেরাই সেই নিয়ম মানে না।' কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, 'এখনও রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে।'
কেন্দ্রীয় বঞ্চনার মধ্যেও রাজ্যের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার আমলে পশ্চিমবঙ্গে বেকারত্ব কমেছে ৪৫.৬৫ শতাংশ। পাশাপাশি প্রায় ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় রিপোর্টের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 'এই সাফল্য একার নয়, সবাই মিলে করেছি।'
কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে মমতা বলেন, 'ওদের বাজেট দিশাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন। আমরা এত বঞ্চনার মধ্যেও মানুষের জন্য বাজেট তৈরি করেছি। যারা মুখে বলে তারা করে না, আর যারা করে তারা বলে না।' তিনি আরও জানান, রাজ্যে প্রকল্পের সংখ্যা বেড়ে কার্যত ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের