নিউজ ডেস্ক - বিশ্বকাপে ফ্রান্স দলে সুযোগ পাওয়ার পর নিজের জন্মভূমির প্রতি কৃতজ্ঞতা জানাতে অভিনব উদ্যোগ নিলেন ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোঁ। গ্রামের মানুষদের জন্যই বিশেষ উপহার ঘোষণা করেছেন তিনি। ফ্রান্সের প্রতিটি ম্যাচের দিনে গ্রামের বাসিন্দাদের পিৎজা খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন ল্যাক্রোঁ। তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ডরদোন অঞ্চলের ছোট্ট গ্রাম আজাতে বাসিন্দার সংখ্যা মাত্র কয়েকশো। সেখানেই দাদু-দিদার কাছে বড় হয়েছেন ল্যাক্রোঁ। তাঁর বাবা-মা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলার অনেকটা সময় তিনি গ্রামেই কাটান। পরে মাত্র ৬ বছর বয়সে ফুটবল শেখার জন্য দূরের একটি অ্যাকাডেমিতে যোগ দেন। সেই সময় থেকেই ধীরে ধীরে গ্রামের বাইরে তাঁর নতুন জীবন শুরু হয়। পেশাদার ফুটবলের টানে বিভিন্ন শহর ও দেশে খেললেও নিজের শিকড়কে কখনও ভুলে যাননি এই ডিফেন্ডার।
ফরাসি ক্লাব ফুটবলে সাফল্যের পর জার্মানির ক্লাব ফুটবলেও খেলেছেন ল্যাক্রোঁ। পরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। ধারাবাহিক ভাল পারফরম্যান্সের ফল হিসেবে ডাক পান জাতীয় দলে। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের হয়ে সুযোগ পেয়েছেন তিনি। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করতেই গ্রামের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন।স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন ল্যাক্রোঁ। গ্রামের মেয়র দিদিয়ের ক্লেরোঁ জানিয়েছেন, ফুটবলারের এই উদ্যোগে সবাই খুশি।
ফ্রান্সের ম্যাচগুলির সময় টাউন হলে বড় পর্দায় খেলা দেখারও আয়োজন করা হচ্ছে। গ্রামের বহু মানুষ একসঙ্গে বসে ম্যাচ দেখবেন ও ল্যাক্রোঁর সাফল্য উদযাপন করবেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দলের জয়ে আনন্দিত ল্যাক্রোঁর গ্রামের মানুষ। সেনেগালের বিরুদ্ধে ফ্রান্স জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে স্থানীয়দের অনেকেরই আশা, টুর্নামেন্টের পরের ম্যাচগুলিতে দেশের জার্সিতে মাঠে দেখা যাবে তাঁদের গ্রামের ছেলেকে। তাঁদের বিশ্বাস, বিশ্বকাপের মঞ্চে ল্যাক্রোঁ খেলতে নামলে সেই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যাবে।
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...