নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছাত্র আন্দোলন চলার সময় কিছু প্রতিবাদকারীর ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ভূমি বলেন, সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেশের কিছু তরুণ যে ভাষা ব্যবহার করছেন, তা ঠিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে করা কিছু মন্তব্যের কথা তুলে তিনি বলেন, সবাই নিজের মত বলতে পারেন। কিন্তু সেই প্রতিবাদে শালীন ভাষা ব্যবহার করা উচিত। তার মতে, গালিগালাজ বা অপমানজনক ভাষা কোনওভাবেই সমর্থন করা যায় না।

ভিডিও প্রকাশের পর অনেকেই ভূমির সমালোচনা করেন। তাদের প্রশ্ন, প্রতিবাদকারীদের ভাষা নিয়ে কথা বললেও ২০ জুলাই সংসদ অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ সহ বলপ্রয়োগ নিয়ে তিনি কেন কিছু বলেননি। একজন লেখেন, 'গালি দেওয়া বেশি ভুল, নাকি একে ৪৭ দেখিয়ে ভয় দেখানো' আবার কেউ বলেন, রাজনৈতিক নেতাদের খারাপ ভাষা নিয়েও একইভাবে কথা বলা উচিত। আরেকজন লেখেন, 'সম্মান চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়।'

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বহু ছাত্র আন্দোলনে যোগ দেন। তাদের দাবি ছিল শিক্ষাব্যবস্থার পরিবর্তন সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২০ জুলাই সংসদের দিকে মিছিলের সময় পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও যেমন ভাইরাল হয়, তেমনই কিছু প্রতিবাদকারীর অশালীন ভাষা ব্যবহারের ভিডিওও সামনে আসে। এই ২ বিষয় নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের