নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রদেশের উজ্জয়নের একাধিক ছবি ভাগ করে নেন অভিনেতা যশ দাশগুপ্ত। সেই সফরেই তার সঙ্গে ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয় সমালোচনাও। ধর্মের প্রসঙ্গ টেনে নুসরতকে কটাক্ষ করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে।

ছবিগুলিতে নুসরতকে গোলাপি সালোয়ার, সিঁথিতে সিঁদুর, কপালে মহাকালের টিকা পরা অবস্থায় দেখা যায়। যশও নিজের পোস্টে 'হর হর মহাদেব' লিখে ছবি শেয়ার করেন। এরপরই এক নেটিজেন প্রশ্ন তোলেন, একজন মুসলিম হয়েও নুসরত কীভাবে কপালে মহাকালের টিকা পরলেন। যদিও সেই মন্তব্যের পাল্টা জবাব দেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ। তাদের দাবি, ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা উচিত।

তবে এই ধরনের সমালোচনার মুখে নুসরত নতুন নন। এর আগেও দক্ষিণেশ্বর মন্দিরে শাঁখা পলা পরে পুজো দেওয়া কিংবা তিরুপতি বালাজি মন্দির দর্শনের সময় একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। বরাবরই ঈদ, দুর্গাপুজো, রথযাত্রা, দীপাবলি, বড়দিন সব ধর্মের উৎসবই সমানভাবে পালন করতে দেখা গেছে তাকে। সেই কারণেই তার এই সফরও নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার শিরোনামে এসেছেন নুসরত। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। বর্তমানে তাদের ছেলে ঈশানকে নিয়ে একসঙ্গেই সংসার করছেন এই তারকা জুটি। সম্প্রতি তাদের অভিনীত, প্রযোজিত ছবি ‘আড়ি’ মুক্তি পেয়েছে। অন্যদিকে ‘ও মন ভ্রমণ’ ছবির ঘোষণা হলেও, সেই প্রকল্প নিয়ে এখনও নতুন কোনও আপডেট সামনে আসেনি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের