নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ১৯৯০ এর দশকে বলিউডে উর্মিলা মাতন্ডকর ও পরিচালক রামগোপাল বর্মার সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেছিলো। বহু বছর পর সেই পুরনো জল্পনাই ফের সামনে এসেছে। প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন। তার এই মন্তব্য ঘিরে আবারও শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতি ভেঙ্কটেশ জানান, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর কাছ থেকেই তিনি প্রথম এই তথ্য শুনেছিলেন। সাংবাদিকের দাবি, চিরঞ্জীবী তাকে প্রশ্ন করেছিলেন কেন তিনি উর্মিলা-রামগোপাল বর্মার বিয়ের খবর প্রকাশ করেননি। এরপর তিনি জানান, অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল। এমনকি সেই বিয়ে যিনি সম্পন্ন করেছিলেন, তার যোগাযোগের তথ্যও নাকি দিয়েছিলেন চিরঞ্জীবী।

এই তথ্য প্রকাশের আগে বিষয়টি যাচাই করার চেষ্টা করেছিলেন বলেও জানান জ্যোতি ভেঙ্কটেশ। তার দাবি, উর্মিলা মাতন্ডকরের সঙ্গে যোগাযোগ করলে অভিনেত্রী এই খবর প্রকাশ না করার অনুরোধ জানান। অন্যদিকে একই বিষয়ে রামগোপাল বর্মার কাছেও জানতে চেয়েছিলেন তিনি। তবে সাংবাদিকের বক্তব্য, পরিচালক এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এখান থেকেই জল্পনা আরও বাড়তে শুরু করে।

এছাড়াও জ্যোতি ভেঙ্কটেশের দাবি, উর্মিলা এই সম্পর্ককে আইনিভাবে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু রামগোপাল বর্মা তাতে রাজি ছিলেন না। সেই কারণেই তাদের সম্পর্কের ইতি ঘটে বলে তার দাবি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, উর্মিলা মাতন্ডকর বা রামগোপাল বর্মা কেউই কখনও প্রকাশ্যে এই গোপন বিয়ের দাবি স্বীকার বা নিশ্চিত করেননি। তাই বিষয়টি এখনও শুধুমাত্র সাংবাদিকের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের