নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – গত বুধবার থেকে ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে। এই আবহে ট্রাম্পের শুল্কবাণের তীব্র নিন্দা করলেন খোদ মার্কিন অর্থনীতিবিদ। ভারতের পক্ষে সওয়াল করলেন আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড উলফ।
এক সাক্ষাৎকারে রিচার্ড উলফ বলেন, “রাষ্ট্রসংঘের নিরিখে, ভারতই এখন বিশ্বের বৃহত্তম দেশ। কিন্তু আমেরিকা এখন ভারতকে শেখাতে চাইছে কী করা উচিত। এ যেন ইঁদুর হয়ে হাতিকে ধাক্কা মারার মতো। মার্কিন শুল্কনীতির জেরে এবার কার্যত বন্ধ হয়ে যাবে ভারত-আমেরিকা বাণিজ্য। আমেরিকায় পণ্য রপ্তানি করা বন্ধ করে ব্রিকস দেশগুলির কাছে নিজের পণ্য তুলে ধরবে ভারত।“
মার্কিন অর্থনীতিবিদ আরও বলেন, “রাশিয়া যেভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তেল বিক্রির বিকল্প বাজার খুঁজে নিয়েছে, সেভাবে ভারতও নিজের পণ্য বিক্রি করবে বিকল্প দেশের কাছে। সেক্ষেত্রে ব্রিকস দেশগুলিকেই পণ্য রপ্তানির জন্য অগ্রাধিকার দেবে ভারত। ব্রিকস দেশগুলির সম্মিলিত উৎপাদনের পরিমাণ ৩৫ শতাংশ। অন্যদিকে জি৭এর উৎপাদন আটকে ২৮ শতাংশে।“
উল্লেখ্য, গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। এই আবহে আমেরিকা-ভারতের বন্ধুত্বে চিড় ধরেছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা