নিজস্ব প্রতিনিধি , লাহোর - ভারত পাকিস্তান বিতর্ক এখন তুঙ্গে। পহেলগাঁও হামলার পর দুই দেশের সম্পর্কে আরও চির ধরেছে। যার প্রভাব এশিয়া কাপে।সেই জায়গা থেকে পাকিস্তানের কোনো খেলোয়াড় ভারতের জার্সিতে খেলবেন এ যেন ভাবাই যায়না। তবে হয়েছে ঠিক তেমনই। ভারতের জার্সি গায়ে নামলেন পাকিস্তানের কাবাডি খেলোয়াড়। ঘটনা একেবারেই মেনে নিতে নারাজ পাকিস্তান কাবাডি ফেডারেশন।
১৬ই ডিসেম্বর বাহরিনে GCC কাপ নামে একটি কাবাডির ইভেন্টে অংশ নিয়েছিল কয়েকটি দল। সেখানেই পাকিস্তানের উবাইদুল্লাহ রাজপুতকে দেখা যায় ভারতের জার্সি গায়ে খেলতে। ২৭শে ডিসেম্বর একটি বিশেষ মিটিংয়ে ঘটনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান কাবাডি ফেডারেশন।
সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে ঘটনার ছবিসহ ভিডিও। পাকিস্তান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি রানা সারওয়ার জানিয়েছেন , বাহরিনের এই টুর্নামেন্টে বেসরকারি কয়েকটি দল অংশ নেয়। ভারত, পাকিস্তান, কানাডা, ইরান এমন নাম দেন আয়োজকরা। তবে প্রত্যেকটা দলেই সেই দেশের খেলোয়াররা অংশ নেয়। ভারতীয় প্লেয়াররা খেলছিলেন ভারত নামের দলের হয়ে। সেই জায়গায় উবাইদুল্লাহ রাজপুতের এই কীর্তি মানতে নারাজ পাকিস্তান।
যদিও বিতর্কের পর ক্ষমা চেয়েছেন উবাইদুল্লাহ। তিনি বলেন, "আমি প্রথমে জানতাম না ওই দলের নাম ভারত দেওয়া হয়েছে। জানার পরে আয়োজকদের বলি ভারত ও পাকিস্তানের নাম ব্যবহার না করা হয়েছে করতে। আগে মিক্সড টিম ইভেন্টে ভারতীয় ও পাকিস্তানি প্লেয়াররা একসঙ্গে খেলতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইচ্ছাকৃত ভাবে এই কাজ করার কথা ভাবতেও পারি না। আমায় ভুল বোঝা হচ্ছে।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন