নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – দ্বিতীয়বার তুরস্কে আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান। তবে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এরপরই বিস্ফোরক অভিযোগ তুললেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর অভিযোগ, “ভারতের হাতের পুতুল হয়ে নাচছে আফগানিস্তান!”
পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “ভারতের হাতের পুতুল হয়ে নাচছে আফগানিস্তান। কাবুলের লোকজন দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আসলে পশ্চিম সীমান্তে হারের জেরে প্রতিশোধস্পৃহায় আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত। যখনই আলোচনার মাধ্যমে আমরা চুক্তির কাছাকাছি পৌঁছেছি, তখন ওখান থেকে প্রতিনিধিরা কাবুলকে রিপোর্ট করছে। সেখান থেকেই হস্তক্ষেপ করা হয় এবং শেষ পর্যন্ত চুক্তি বাতিল হয়।“
খোয়াজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আফগানিস্তান পাকিস্তানের দিকে খারাপ চোখে তাকায় তবে সে চোখ উপড়ে নেওয়া হবে। কোনও হামলা হবে তার ৫০ গুণ ফেরত দেওয়া হবে। এতে কোনও সন্দেহ নেই যে পাকিস্তানে সন্ত্রাসের জন্য কাবুল দায়ী। যদি আলোচনায় কোনও ফল না মেলে তবে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হবে।“ এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি ভারত।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন