নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইয়ে তো সিরফ টিজার হে , ট্রেলার অর পিকচার অভি বাকি হ্যায়। বহু প্রতীক্ষিত 'বর্ডার ২' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে মঙ্গলবার। ছবির টিজার ইতিমধ্যেই ভাইরাল হয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ , বরুণ ধাওয়ান-সহ প্রমুখ। টিজারটি ঝড় তুলেছে নেটপাড়ায়। টিজারের সবচেয়ে বড় আকর্ষণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সৈনিকদের জয়সহ সানি দেওলের হুঙ্কার।
টিজারটি শুরু হয় ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের দৃশ্য দিয়ে। যেখানে সানি দেওলের কণ্ঠে পাকিস্তানকে ভারতে অনুপ্রবেশের জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও বরুণ, দিলজিৎ ও আহানকে দেখা যায় বিভিন্ন সীমান্তে পাহারা দিতে। সানি দেওল তার সৈন্যদের এত জোরে চিৎকার করতে বলে যেন লাহোর অবধি সেই কণ্ঠস্বর পৌঁছে যায়। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয় নিয়েই তৈরি এই ছবির চিত্রনাট্য।
বর্ডার ২ ছবিটি উপস্থাপন করা হবে গুলশান কুমার , টি-সিরিজ ও জেপি দত্তের জেপি ফিল্মসের সহযোগিতায়। অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সোনম বাজওয়া, মোনা সিং, মেধা রানা, পরমবীর চিমা, অঙ্গদ সিং-সহ আরও অনেকেই। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তের আগে আগামী ২৩ শে জানুয়ারী ছবিটি মুক্তি পাবে।
উল্লেখ্য , বর্ডার ছবির প্রথম পর্বটি মুক্তি পায় ১৯৯৭ সালে। ছবিতে অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ , অক্ষয় খান্না ছাড়াও আরও অনেকেই। ছবিটি এখনও দর্শকদের মনে বিশেষ জায়গাজুড়ে আছে। দর্শকদের অনুমান , ছবির দ্বিতীয় পর্বটি বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে চুরমার করে দেবে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের