নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি অনায়াসেই জিতেছে ভারত। তবে ওয়ান ডে সিরিজে হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। গম্ভীরের অধীনে আরও একটি লজ্জার নজির ভারতের। প্রথম টি টোয়েন্টি হারের পরই রীতিমত বিস্ফোরণ ঘটালেন গৌতম গম্ভীর। তার দাবি , নিজেদের লোকের সঙ্গেই লড়তে হচ্ছে তাকে।
কোচ গম্ভীরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেখানে গম্ভীরের মানসিকতার প্রশংসা করেন তিনি। থারুর বলেন, “নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা কথা হল। এই লোকটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দেশের সবচেয়ে কঠিন চাকরিটা করতে হচ্ছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তাকে কটাক্ষ করে। কিন্তু ও নীরবে শান্তভাবে একাগ্রতার সঙ্গে কাজটা করে। ওঁর নেতৃত্ব এবং একাগ্রতার জন্য ওর সত্যিই প্রশংসা প্রাপ্য।"
বুধবার গভীর রাতে সেই পোস্ট শেয়ার করে গম্ভীর লিখেছেন , "অনেক ধন্যবাদ থারুরকে। সব বিতর্ক শেষ হওয়ার পর কোচের অসীম ক্ষমতা নিয়ে যুক্তি ও সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন আমাকে যেভাবে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে, যারা কিনা নিজেদের জায়গায় সেরা সেটাই আমি উপভোগ করছি।"
গম্ভীরের ইঙ্গিত , যেভাবে দলের বাকি মহারথীদের বিরুদ্ধে গম্ভীরের লড়াই চলে বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আদৌ সত্যি নয়। সবটাই সোশ্যাল মিডিয়ার প্রভাব। ভারতীয় ক্রিকেটে কোনোভাবেই গৃহযুদ্ধ চলে না বলে জানিয়েছেন তিনি। অযথা তাকে নিশানা করা হয়।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের