নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মহম্মদ শামিকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। ২০২৩ বিশ্বকাপের পর সেইভাবে আর ছন্দে ফিরতে পারেননি। আইপিএলেও নিজেকে মেলে ধরতে পারেননি। ফিটনেসের অভাবের জেরেই শামিকে ভাবনা চিন্তায় রাখা হয়নি। তবে ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূর। এই দুই বছরে শামি সেইভাবে প্রমাণ করতে পারলেই ফের দলে ফিরতে পারবেন। তবে সবটাই ধোঁয়াশা।সম্প্রতি রঞ্জি ট্রফি খেলা নিয়ে ভারতীয় বোর্ডের আধিকারিকের জবাব দিয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন অবসরপ্রাপ্ত ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন , "ভারতীয় ক্রিকেটে সবকিছু গোপনে চলে। আমি চাই, এই সংস্কৃতি বন্ধ হোক। ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেটার, দু’তরফ থেকেই এটা হওয়া উচিত। আমি দেখেছি, কোনও ক্রিকেটার সংবাদমাধ্যমে মুখ খুললেই সেটা খবর হয়ে যায়। কিন্তু তিনি যদি না জানেন যে, তাঁর কাছে কী চাওয়া হচ্ছে, তা হলে তিনি কী বলবেন? দেখুন শামি কী করল। ভাল খেলে তার পর মুখ খুলল। এতে দোষের কী আছে? ও জানত না, ওর কাছে কী চাওয়া হচ্ছে। তা হলে হয়তো ও অন্য ভাবে কথা বলত। আমার সঙ্গেও এটা হয়েছে। বোর্ডের সঙ্গে আলোচনা না হলে খারাপ লাগত।"
উল্লেখ্য , শামি বলেছিলেন , "ভারতীয় দল বা নির্বাচকেরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমার ফিটনেসের কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওঁদের বলতে যাব না। এটা আমার কাজ নয়। ওঁদের জানতে হবে। যদি আমি চার দিনের রঞ্জির ম্যাচ খেলতে পারি, তা হলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না থাকতাম, তা হলে এনসিএ-তে থাকতাম, রঞ্জির দলে থাকতাম না। আমি ঠিক কতটা ফিট সেটা রঞ্জিতে আমার প্রদর্শন বলে দেবে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের