নিউজ ডেস্ক - ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা ঘটনাও নজর কাড়ে সমর্থকদের। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে ফের আলোচনায় উঠে এল দুই দেশের ক্রিকেটারদের সম্পর্কের বিষয়টি। ম্যাচ শুরুর আগে টসের সময় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি। সেই দৃশ্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।
রবিবার বার্মিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে নিজের সিদ্ধান্ত জানান হরমনপ্রীত। এরপর তিনি সরাসরি ডাগআউটের দিকে চলে যান। সেই সময় ফাতিমার সঙ্গে কোনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়নি তাঁকে। পাকিস্তান অধিনায়কের মধ্যেও একই অনীহা লক্ষ্য করা যায়। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকেও এই প্রসঙ্গ উঠেছিল। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে করমর্দন হবে কি না জানতে চাওয়া হলে হরমনপ্রীত সরাসরি কিছু না বলে জানান, তাঁরা শুধুমাত্র ক্রিকেট নিয়েই ভাবছেন। এরপর ম্যাচের দিন সেই জল্পনাই কার্যত সত্যি প্রমাণিত হয়।
২০২৫ সালের এশিয়া কাপের পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচে এমন ছবি বারবার দেখা যাচ্ছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর পর দুই দেশের সম্পর্কের অবনতির প্রভাব ক্রিকেট মাঠেও পড়েছে বলে মনে করছেন অনেকে। এশিয়া কাপে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি তৎকালীন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর থেকে দুই দেশের একাধিক ম্যাচে একই দৃশ্য দেখা গিয়েছে। গত বছরের মহিলাদের এক দিনের বিশ্বকাপেও করমর্দন এড়িয়ে গিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা।
তবে মাঠের লড়াইয়ে পরিসংখ্যান এখনও ভারতের পক্ষেই কথা বলছে। পাকিস্তানের বিরুদ্ধে মহিলাদের টি-২০ ক্রিকেটে ভারত ১৩-৩ ব্যবধানে এগিয়ে। বিশ্বকাপের মঞ্চেও ভারতের রেকর্ড ভালো। ৮ বার মুখোমুখি হয়ে ৬ বার জিতেছে ভারত। গত বছর এক দিনের বিশ্বকাপ জয়ের পর এবার টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নেমেছে হরমনপ্রীতের দল। সেই অভিযানের শুরুতেই পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চাইছেন ভারতীয় ক্রিকেটাররা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের