নিজস্ব প্রতিনিধি , লাহোর - বিশ্বকাপের আগে থেকেই পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের সমীকরণ বুঝতে সমস্যা হয়েছে ক্রীড়াপ্রেমীদের। কখনও বাংলাদেশকে ধোকা দিয়ে দল ঘোষণা আবার কখনও সেই বেইমান পাকিস্তানকেই খেলার অনুরোধ বাংলাদেশের। এরপর আবার রান আউট বিতর্ক নিয়ে দুই দেশের মধ্যে টালমাটাল পরিস্থিতি। এবার পাকিস্তান সুপার লিগে খেলোয়াড় পাঠাতে নারাজ বাংলাদেশ। অর্থাৎ , রান আউটের পর ফের পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশ।
সূত্রের খবর , আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ওই বিমান হামলার বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ। এই মুহূর্তে দুই দেশের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি। ফলে সেখানে খেলোয়াড় পাঠালে বাংলাদেশের তারকারা কতটা নিরাপদ সেটাই ভাবছে বিসিবি। বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নিতে নারাজ বোর্ড।
বাংলাদেশ বোর্ডের কর্তা নাজমুল জানিয়েছেন , পুরো বিষয়টা নিয়েই সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তারপর সবটা বিচার বিবেচনা করতে হবে। তিনি বলেছেন , "সঠিক পরিস্থিতি থাকলে এসব দরকার হয় না। তবে এখন যা অবস্থা সেখানে আলোচনা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সরকার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না দিলে কোনোভাবেই পাকিস্তানে ক্রিকেটার পাঠানো সম্ভব নয়।"
উল্লেখ্য , রাজনৈতিক ডামাডোলের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবে না বাংলাদেশের খেলোয়াড়রা। মুস্তাফিজুর রহমানকে ঠিক সেই কারণেই দেশে ফেরানো হয়েছে। তবে পিএসএলে খেলতে চান তারা। কিন্তু , যুদ্ধের জেরে সেখানে যাওয়া নিয়েও এখন সংশয়। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের এখন দুই লিগেই খেলা নিয়ে অনিশ্চয়তা। আবার অন্যদিকে , পিএসএলে খেলোয়াড় কমতে থাকলে তার জনপ্রিয়তা আরও হ্রাস পাবে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের