নিজস্ব প্রতিনিধি, মাদ্রিদ – বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালের কাছে নতজানু ম্যান সিটি। ৩-০ ব্যবধানে জয় পেল লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দিকে একধাপ এগিয়ে গেল রিয়াল।
ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল লস ব্লাঙ্কোসদের। ম্যাচে একটু হলেও দিশেহারা দেখাচ্ছিল সিটিজেনসদের। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম এবং রদ্রিগোর মতো তারকারা না থাকলেও ম্যাচে দাপট অব্যাহত ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচের ২০ মিনিটের মাথায় প্রথম গোল করেন ফেদেরিকো ভালভার্দে। গোলরক্ষক থিবো কুর্তোয়ার লম্বা বাড়ানো বল থেকে অনবদ্য গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি।
২৭ মিনিট নাগাদ অধিনায়ক ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে ব্যক্তিগত দক্ষতায় গোল করে ব্যবধান বাড়ান ভালভার্দে। ৪২ মিনিটে দিয়াসের পাস থেকে অসাধারণ ভলিতে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেললেন ২৭ বছরের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। গোলের খাতা খুলতে পারেনি ম্যান সিটি। স্কোরলাইন ৩-০। ম্যাচের শেষে কোচ আলভারো আর্বেলোয়া বলেন, “আমরা রিয়াল মাদ্রিদ। কখনওই আমাদের মৃত বলে ভেবে নেবেন না।“
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের