নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - আকস্মিক বন্যায় কার্যত ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানে। ভারী বৃষ্টিপাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২০ জনেরও বেশি মানুষের। নিখোঁজ প্রায় শতাধিক মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের জেলায় একাই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৭ জন।
সূত্রের খবর, মেঘভাঙ্গা বৃষ্টি ও আকস্মিক বন্যায় কার্যত বিধ্বস্ত পাকিস্তান। শুক্রবারের পর থেকে বুনের জেলার একাধিক গ্রাম ভেসে গেছে। উদ্ধারকার্যে নেমে হিমশিম খাচ্ছেন কর্মীরা। নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে ১০০টিরও বেশি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতির ভয়াবহতার জেরে পাকিস্তান কতৃপক্ষের তরফে বুনেরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি, মানসেহরা জেলার সিরান উপত্যকায় প্রায় ২০০০ পর্যটক ভূমিধস ও বন্যার কারণে আটকে পড়েন। রাতভর অভিযান চালিয়ে তাদের সফলভাবে উদ্ধার করে জরুরি দল। এদিকে, বাজাউর এলাকায় ত্রাণ সরবরাহকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে ভেঙে পড়ে, এর ফলে প্রাণ হারান দুই পাইলট সহ ৫ জন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত পরিবার ও আটকে পড়া পর্যটকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, চলতি মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেশি হওয়ায় বহু রাস্তা ও বাড়িঘর ধ্বংস হয়েছে এবং শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের