691d68a92ff3d_Indian-Navy-MAHE
নভেম্বর ১৯, ২০২৫ দুপুর ০৩:৪৬ IST

উপকূল রক্ষায় নতুন শক্তি , ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো INS Mahe

নিজস্ব প্রতিনিধি , মাহে - ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হলো নবনির্মিত অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ INS Mahe । কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই দেশীয় জাহাজটি উপকূলের অগভীর জলে সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার বিশেষ সক্ষমতা নিয়ে কমিশন পেল। নৌবাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনায় এটিকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

প্রায় ৭৮ মিটার লম্বা এবং  ৮০০ টন ওজনের এই জাহাজে রয়েছে ডিজেল ইঞ্জিন ও ওয়াটার–জেট প্রযুক্তির প্রপালশন, যা দ্রুত মোড় নেওয়া এবং নীরবে চলার সুবিধা দেয়। সাবমেরিন ধরা ও অনুসরণ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।

জাহাজটিতে স্থাপন করা হয়েছে আধুনিক hull-mounted sonar , লাইটওয়েট টর্পেডো  ও অ্যান্টি-সাবমেরিন রকেট rbu - ৬০০০ সিস্টেম । নিকট প্রতিরক্ষার জন্য রয়েছে ৩০ মিমি রিমোট-অপারেটেড গান। সব ধরনের সেন্সর ও অস্ত্র নিয়ন্ত্রণে থাকে ডিজিটাল কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, যা যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

নৌবাহিনী জানিয়েছে, INS Mahe মূলত উপকূলীয় টহল, সাবমেরিন-বিরোধী অভিযান, সন্দেহজনক জাহাজ নজরদারি এবং জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত হবে। পাশাপাশি এটি পুরনো Abhay-class  কর্ভেটগুলোর  পরিবর্ত হিসেবে কাজ করবে। উপকূলের এমন অগভীর এলাকায়, যেখানে বড় যুদ্ধজাহাজ সহজে চলাচল করতে পারে না, সেখানে Mahe-class জাহাজগুলো নজরদারির ঘাটতি পূরণ করবে।

জাহাজটির নামকরণ করা হয়েছে মহে  উপকূল শহরের নামানুসারে, যা ভারতের সামুদ্রিক ঐতিহ্যের অংশ। এর প্রতীকচিহ্নে রয়েছে দক্ষিণ ভারতের প্রাচীন মার্শাল আর্ট ‘ক্যালারিপায়াট্টু’-র বিখ্যাত নমনীয় তরবারি  উরুমি ,।

কোচিন শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, জাহাজটিতে দেশীয় প্রযুক্তি ও যন্ত্রাংশের ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো হয়েছে (প্রায় ৮০ শতাংশ), যা প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।

নৌবাহিনীর এক মুখপাত্র বলেন,  “INS Mahe যুক্ত হওয়ায় উপকূলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হলো। সাবমেরিনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

INS Mahe কমিশন পাওয়ার মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনী তার উপকূল প্রতিরক্ষা নেটওয়ার্কে নতুন গতি পেল। ভবিষ্যতে একই ধরনের আরও  ১২ টি  জাহাজ বহরে যুক্ত হলে দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস
জুলাই ১৫, ২০২৬

দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ

মহিষাদলের রথে যাওয়া আরও সহজ, রাত পর্যন্ত চলবে স্পেশ্যাল লঞ্চ পরিষেবা
জুলাই ১৫, ২০২৬

রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষ্যে ১৫ই জুলাই থেকে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
জুলাই ১২, ২০২৬

পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

রোবটের বিয়ে ঘিরে চমক ! AI এর শপথে জমল মস্কোর অভিনব আয়োজন
জুলাই ১২, ২০২৬

হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী

ঘুরতে গিয়ে মদের নেশায় সঙ্গী নিয়ে উদ্যাম ফুর্তি , এবার পর্যটকদের লাগাম টানবে সরকার
জুলাই ১২, ২০২৬

আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি  তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা

বয়স হার মানে ইচ্ছাশক্তির কাছে! ৭৬ -এও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ
জুলাই ০৮, ২০২৬

সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...