নিজস্ব প্রতিনিধি , লন্ডন - আগামী ২৯ শে জুন থেকে শুরু হতে চলেছে টেনিসের সবচেয়ে বড় লিগ উইম্বলডন। যেকোনো টেনিস খেলোয়াড়ের স্বপ্ন একটিবার উইম্বলডনের ঘাসের কোর্টে নামার। তাই এই টুর্নামেন্ট নিয়ে আয়োজকদের চাপ থেকে সবচেয়ে বেশি। খেলোয়াড়ের কথা মাথায় রেখে এবার বিরাট বদলের সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। চেয়ার আম্পায়ারের বিরুদ্ধে নেওয়া যাবে যতখুশি চ্যালেঞ্জ।
শনিবার ‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়েরা। তবে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে না। কোন কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ করা যাবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। যেমন বল মারার আগে কোর্টে দু’বার ড্রপ খেয়েছে কিনা আবার বল মারার আগে তা খেলোয়াড়ের শরীরে লেগেছে কিনা এমনই কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে।
অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ একটি বিবৃতিতে বলেছে , "চেয়ার আম্পায়ারের নেওয়া নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত, যেমন, ‘নট-আপ’, ‘ফাউল শট’, ‘টাচ’ এসবের বিরুদ্ধে রিভিউ নেওয়া যাবে। কেউ চাইলে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে রিভিউ নিতে পারেন। আবার কেউ চাইলে সেই পয়েন্ট শেষ হওয়ার পর রিভিউ নিতে পারেন। আবেদনের কোনও নির্দিষ্ট সংখ্যা নেই।"
উল্লেখ্য , গত বছর থেকেই উইম্বলডনে চালু হয়েছে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম। অর্থাৎ, বল লাইনের বাইরে পড়েছে কি না, তা দেখার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাই রেফারির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছোঁড়া গেলেও প্রযুক্তির বিরুদ্ধে কোনোভাবেই প্রশ্ন তুলতে পারবেন না খেলোয়াড়রা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের