নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ ঘিরে তৈরি হওয়া আইনি জট নতুন মোড় নিল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন একাধিক চাকরিপ্রার্থী। ফলে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলা ফের আলোচনার কেন্দ্রে উঠে এল।
চলতি মাসের শুরুতেই বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ ২০২২ সালে তৈরি করা উচ্চ প্রাথমিকে অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিলের নির্দেশ দেয়। শুধু তাই নয়, ওই শূন্যপদে কোনও নিয়োগ করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেয় আদালত। রাজ্যের তরফে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিভাগে নিয়োগের উদ্দেশ্যে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। এর মধ্যে কর্মশিক্ষায় ৭৫০টি এবং শারীরশিক্ষায় ৮৫০টি শূন্যপদ নির্ধারিত ছিল, যা নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়।
তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। দুর্নীতির অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। দীর্ঘ শুনানির পর বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেন। সেই রায়ের ফলে নিয়োগের আশায় থাকা বহু চাকরিপ্রার্থী অনিশ্চয়তার মুখে পড়েন। এবার সেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন প্যানেলে থাকা একাধিক চাকরিপ্রার্থী। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের