69f48ee4453d3_WhatsApp Image 2026-05-01 at 16.35.27
মে ০১, ২০২৬ বিকাল ০৫:৫১ IST

টয় ট্রেনে সানরাইজ ট্রিপ , পাইন বনের ট্রেকিংয়ে বাড়ছে নতুন আকর্ষণ

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - পাহাড়ি পর্যটনে নতুন মাত্রা যোগ করতে চালু হয়েছে ‘সানরাইজ স্পেশাল’ টয় ট্রেন পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর কার্শিয়াং বন বিভাগের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আপাতত চাহিদা অনুযায়ী রবিবার পরিষেবা চালু রাখা হয়েছে। পর্যটন মহলে এই পরিষেবা নিয়মিত করার দাবি জোরদার হয়েছে।

পাহাড়ি বাঁক পেরিয়ে টয় ট্রেনে ভ্রমণের সঙ্গে যুক্ত হয়েছে ট্রেকিংয়ের অভিজ্ঞতা। কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত যাত্রাপথে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটার সুযোগ পাচ্ছেন। ট্রেন থেকে নেমে প্রকৃতির কাছাকাছি পৌঁছনোর সুযোগ পাবে পর্যটকরা। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার বিশেষ আয়োজন আপনার যাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই উদ্যোগের পাশাপাশি চালু হয়েছে আরও দুটি বিশেষ পরিষেবা। ‘চা ট্রেন’ আর স্টিম ইঞ্জিন নির্ভর ঐতিহ্যবাহী ট্রেন পর্যটকদের আরও আকর্ষণ বাড়াচ্ছে। ১৮৮০ সালে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত প্রথম টয় ট্রেন চলার ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য আর আধুনিক পর্যটনের মেলবন্ধনের চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

পর্যটকদের জন্য নির্ধারিত ভাড়া ৫০০ টাকা রাখা হয়েছে। সূর্যাস্তের পর বিকল্প যাতায়াত ব্যবস্থাও রাখা হয়েছে স্বল্প খরচে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ইকো-ট্যুরিজমে নতুন দিগন্ত খুলে দিতে পারে। পরিষেবা নিয়মিত হলে পাহাড়ি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

তৎকাল টিকিটে সাফল্যের দৌড় ! RailOne নাকি IRCTC , কোন অ্যাপে আগে মিলবে কনফার্ম সিট
আগস্ট ২৯, ২০২৬

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে

Vi না BSNL , ৫০০ টাকার কমে কোন রিচার্জে বেশি সুবিধা ! হিসাব দেখলে সিদ্ধান্ত নিতে সুবিধা
আগস্ট ২৮, ২০২৬

কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক

ব্রেকআপে ভেঙে পড়লে এবার ৭ দিনের বেতনসহ ছুটি ! নজির গড়ল বেঙ্গালুরুর সংস্থা
আগস্ট ২৮, ২০২৬

সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের 

২৫ বছর চাকরির পর মাসে কত টাকা পেনশন ! জানুন EPS এর পুরো হিসেব
আগস্ট ২৭, ২০২৬

২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব

সূর্যের আলোতেই চলবে ট্র্যাক্টর , ডিজেলের খরচ কমাবে এই নতুন মডেল
আগস্ট ২৬, ২০২৬

২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের