নিজস্ব প্রতিনিধি, ইস্তানবুল – প্রথমে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল। অবশেষে দুই বন্ধু তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইসলামাবাদ ও কাবুল। ৫ দিনের শান্তি আলোচনার অবশেষে সমাপ্তি হল। যদিও হুঙ্কার দিয়েছে আফগানিস্তান।
গত ২৫ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে শান্তি আলোচনায় বসে আফগানিস্তান ও পাকিস্তান। যা চলে ৩০ অক্টোবর পর্যন্ত। ৫ দিনের বৈঠকে একাধিকবার মতবিরোধ হয়েছিল। এমনকি ভেস্তে গিয়েছিল আলোচনা। অবশেষে সংঘর্ষবিরতির পথেই হাঁটল দুই দেশ। তুরস্কের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “দু পক্ষ সংঘর্ষবিরতি বজায় রাখতে রাজি হয়েছে। তাদের মধ্যে পর্যবেক্ষণ ও যাচাইয়ের প্রক্রিয়া চলবে। এতেই শান্তি নিশ্চিত করা সম্ভব। কোনও পক্ষ শর্ত লঙ্ঘন করলেই জরিমানা করা হবে।“
তালিবান সরকারের মন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি জানিয়েছেন, “আমরা সকলে মুসলিম, আমরা ভাই, প্রতিবেশী। কিন্তু পাকিস্তানের কেউ কেউ সচেতন ভাবে বা অসচেতন ভাবে আগুন নিয়ে খেলছেন। যুদ্ধ নিয়ে খেলছেন। আমরা কোনও যুদ্ধ চাই না। ভূখণ্ড রক্ষা করা আমাদের অগ্রাধিকার।“ তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের