6a882f0ac6087_images (1)
আগস্ট ২১, ২০২৬ বিকাল ০৫:২২ IST

পুজোর ছুটিতে ১৫ হাজারের কমে গ্যাংটক ! IRCTC এর প্যাকেজে ছাঙ্গু থেকে নাথু লা ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও বেশি খরচের চিন্তা থাকে অনেকের। কম ছুটি নিয়ে গ্যাংটক ঘুরতে চাইলে এবার মিলতে পারে সহজ একটি সুযোগ। IRCTC এর প্যাকেজে চার দিনে সিকিমের একাধিক জনপ্রিয় জায়গা ঘোরা যাবে। কম খরচে হোটেল, গাড়ি, খাবার সহ একাধিক সুবিধাও থাকছে এই প্যাকেজে।

পুজোর মরশুমে গ্যাংটকে থাকার জায়গা পাওয়া বেশ কঠিন হয়ে যায়। ট্রেনের টিকিট, গাড়ি, হোটেল সব আলাদা করে ঠিক করতে গেলে বাজেটও বেড়ে যায়। সেই ঝামেলা কমাতেই IRCTC এর এই প্যাকেজ কাজে আসতে পারে। নিজের সুবিধা অনুযায়ী ট্রিপ সাজানোর সুযোগও থাকছে।

কীভাবে যেতে হবে ? 

এই প্যাকেজের যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। সেখানে পৌঁছনোর পর IRCTC এর গাড়িতে করে পর্যটকদের গ্যাংটকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। NJP থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার, তাই রাস্তার পরিস্থিতি অনুযায়ী পৌঁছতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। প্রথম দিন গ্যাংটকে পৌঁছে হোটেলে চেক-ইন করার পর বিশ্রামের সুযোগ থাকবে। সেদিন আলাদা করে কোনও সাইটসিন রাখা হয়নি।

কত খরচ হবে ?

 লিন সিজনে তিন জনের শেয়ারিংয়ে খরচ ১১,৮০০ টাকা করে। তবে দুজনের শেয়ারিং হলে খরচ ১৫,৪০০ টাকা। পিক সিজনে তিন জনের শেয়ারিংয়ে ১৪,৬৫০ টাকা, দুজনের শেয়ারিংয়ে ১৯,০৫০ টাকা করে লাগবে। পিক সিজন ধরা হয়েছে ২৫ শে সেপ্টেম্বর থেকে ৫ ই নভেম্বর পর্যন্ত।তবে লিন সিজন বলতে ২৫ শে সেপ্টেম্বরের আগে বা ৫ ই নভেম্বরের পরের সময় বোঝানো হয়েছে।

কোথায় কোথায় ঘোরানো হবে ?

 প্যাকেজের দ্বিতীয় দিনে ছাঙ্গু লেক, বাবা মন্দির ঘোরানো হবে। নাথু লা যেতে চাইলে আগে পারমিট নিতে হবে। তৃতীয় দিনে এনচে মনাস্ট্রি, গণেশ টক, হনুমান টক, তাশি ভিউ পয়েন্ট, বাকথাং ফলস সহ গ্যাংটকের একাধিক জায়গা ঘোরা হবে। সন্ধ্যায় এমজি মার্গে সময় কাটানোর সুযোগ থাকবে।

ট্রিপ ডিটেইলস - 

পুরো প্যাকেজটি তিন রাত চার দিনের। হোটেল, স্থানীয় পরিবহণ, খাবার, সাইটসিন সহ ট্রাভেল ইনস্যুরেন্সের সুবিধা থাকছে। ট্রেন বা বিমানের ভাড়া প্যাকেজের মধ্যে নেই। তবে IRCTC এর সঙ্গে যোগাযোগ করলে যাতায়াতের টিকিটের ব্যবস্থাও করা যেতে পারে। প্যাকেজ বুক করা যাবে IRCTC এর পর্যটন পরিষেবার মাধ্যমে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের