নিজস্ব প্রতিনিধি , লাহোর - বিবাহবিচ্ছেদের ঘোষণা করে বিতর্কে পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন বাঁহাতি স্পিনার।সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের কথা জানাতেই স্বামীর প্রতি ক্ষোভ উগরে দিলেন সানিয়া আশফাক। এই ভাঙনের নেপথ্যে তৃতীয় পক্ষের কথা জানিয়েছেন তিনি। যদিও যৌথ আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত বলে দাবি সানিয়ার।
পাকসেখানে তিনি লেখেন, "গত কয়েক বছরে বেশ কিছু সমস্যা হয়েছে, যা মেটানো যায়নি। তাই অনেক ভেবে আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সকলকে অনুরোধ, আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকবেন না। সমাজমাধ্যমে আমাদের ছবি পোস্ট করবেন না। আগামী দিনে সানিয়াকে আমার স্ত্রী বলেও উল্লেখ করবেন না। সকলকে অনুরোধ, কোনও রকমের জল্পনা বা গুজব ছড়াবেন না। যদি আমার সম্মানহানির চেষ্টা করা হয়, তা হলে আমি আইনত ব্যবস্থা নেব।"
সানিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি যে, আমার ঘর ভেঙে গেল। আমার সন্তানেরা বাবাকে পাবে না। আমি তিন সন্তানের মা। সবচেয়ে ছোট সন্তানের বয়স পাঁচ মাস। ওকে ওর বাবা কোলে পর্যন্ত নেয়নি একবারও। বলতে না চাইলেও বলতে হচ্ছে।"
তৃতীয় পক্ষের কথা উল্লেখ করেন সানিয়া। তিনি বলেন, "অনেক দম্পতির মতো আমাদের জীবনেও সমস্যা ছিল। মা ও স্ত্রী হিসাবে আমি নিজের সংসার বাঁচানোর সব চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় পক্ষ ঢুকে পড়ল। সে আমার স্বামীকে বিয়ে করতে চায়। তাই আর এই সম্পর্ক টিকল না।"
উল্লেখ্য , ইমাদ পাকিস্তানের জাতীয় দলের অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটে বহু পরিচিত মুখ। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেন তিনি। দলের হয়ে ৫৫ টি এক দিনের ম্যাচ ও ৭৫ টি-টোয়েন্টি খেলেন। ওয়ান ডে ক্রিকেটে ৯৮৬ রান করেছেন তিনি। নিয়েছেন ৪৪ উইকেট। টি-টোয়েন্টিতে করেছেন ৫৫৪ রান। নিয়েছেন ৭৩ উইকেট।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের