নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই এবার সরাসরি মাঠে নামতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানান, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং ভুল নাম বাদ দেওয়ার দায়িত্বে বিধায়কদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সরকারি আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের অংশগ্রহণেই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার বার্তা দেন তিনি।
শনিবার প্রায় আধঘণ্টার বৈঠকে অন্নপূর্ণা যোজনার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, প্রকল্পের তালিকায় এমন বহু নাম রয়েছে, যাদের এই প্রকল্পের আওতায় আসার কথা নয়। আবার অনেক প্রকৃত যোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর না করে বিধায়কদেরও এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি যাচাই করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পারিবারিক আয় নির্ধারিত সীমার চেয়ে বেশি হলেও কিছু নাম তালিকাভুক্ত হয়েছে।
অন্যদিকে, প্রকৃত সুবিধাপ্রাপকদের অনেকেই এখনও তালিকায় স্থান পাননি। তাই কোন নাম যুক্ত হওয়া উচিত এবং কোন নাম বাদ দেওয়া প্রয়োজন, তার একটি নির্ভুল তালিকা দ্রুত তৈরি করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনসংযোগ আরও বাড়িয়ে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার পরামর্শও দেন বিধায়কদের। পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বর্তমান সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় শর্তসাপেক্ষে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড ৫জন
দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী
গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী
বিধানসভায় সেবাশ্রয় কাণ্ডে সরব শুভেন্দু
ধর্মতলা কাণ্ডে ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের